শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী বিশ^ শান্তি ও সমগ্র জীবজগতের কল্যাণে ৭০ তম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে।গত শুক্রবার ভোররাত্রীতে ডোমার পৌর এলাকার স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে ভগবত গীতাপাঠ, তুলশী আরতী ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন স্বগীয় ঘিষুলাল আগরওয়ালার পরিবারের পক্ষে রামনিবাস আগরওয়ালা।

পরদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভন্ন এলাকা থেকে আসা হাজারা ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে নারী ভক্তদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬টি দল নামসুধা পরিবেশন করেন।এ সময় আয়াজক কমিটির ধর্মীয় নেতা রামনিবাস আগরওয়ালা, অখিল চন্দ্র ঘোষ, দক্ষিণা রঞ্জন রায়, উজ্জল কাঞ্জিলাল, দিলিপ মজুমদার, মিন্টু সাহা সহ অনেকে বক্তব্য রাখেন। এরই মধ্যে আগত সকল ভক্তরে মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক কমিটি জানান, দীর্ঘ ৭০ বছর যাবত এখানে হরিনাম সংকীর্তন এবং মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা করে আসছে। আগামীতে বেশ বড় পরিষরে ধর্মীয় অনুষ্ঠান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit