মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : স্থায়ী পদে মৌসুমী জনবলকে সমন্বয়, মজুরি কমিশনের শ্রমিকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং সাশ্রয় নীতির অজুহাতে বন্ধ থাকা আর্থিক সুবিধা চালুর দাবিতে জয়পুরহাটে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকলের (জচিক) অস্থায়ী ইউনিয়ন ভবন কার্যালয়ে জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে ফটক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও প্রচার সম্পাদক আনিসুর রহমান ও কার্যকরী সদস্য সোহেল রানা।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit