বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

জাবিতে ডি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৯ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে মোট পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ২২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৮২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে পাস করেছেন ২২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ১০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, এ বছর ৫টি শিফটে ৩৩ হাজার ৪৯১ জন নারী শিক্ষার্থী ডি ইউনিটের পরীক্ষায় অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৪৩৪ জন ভর্তি পরীক্ষায় পাস করেন। মেয়েদের মধ্যে ডি ইউনিটে পাসের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ৪টি শিফটে ২৪ হাজার ৪৯১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ৮ হাজার ২৩৭ জন পাস করেন। সে হিসাবে ছেলেদের পাসের হার ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ডি ইউনিটে মোট আসনসংখ্যা ৩১০টি। প্রতিবারের মতো এবারও আমরা শিফটভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেছি। সাধারণত মোট আসনের তুলনায় ১০ গুণ বেশি মেধাতালিকা প্রকাশ করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit