মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগানের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করেছেন শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। 

শিক্ষার্থীরা জানান, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী তার নিয়মিত তারাবি ও জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুয়েট কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসেন। মসজিদ সবার জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে নামাজ পড়ার অধিকার সবার রয়েছে বলে উল্লেখ করেন তারা।

তবে নামাজ শেষে তার সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা, যা বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ধরে রাখার অঙ্গীকারের পরিপন্থী বলে দাবি তাদের।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ এবং সাবেকুন্নাহার সনি—দুইজন মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা বুয়েটে একটি অরাজনৈতিক ক্যাম্পাস অর্জন করেছি। ছাত্ররাজনীতির ভয়াল রূপ শুধু প্রাণহানিই ঘটায়নি, বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ক্যারিয়ার ধ্বংস করেছে।

তারা আরো বলেন, আমরা যেকোনো মূল্যে এই অরাজনৈতিক ক্যাম্পাস ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বুয়েটের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত শিক্ষার্থী হিসেবে—কোনো রাজনৈতিক পরিচয়ে নয়। ক্যাম্পাস হবে জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়।

তারা স্পষ্টভাবে জানান, বুয়েটে যেকোনো রাজনৈতিক দলের যেকোনো কর্মকাণ্ড শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এবং ভবিষ্যতেও রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে তারা বদ্ধপরিকর।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit