সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

জালাল আহমদ, ঢাবি: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এরই মধ্যে এক বছর পার করেছে।জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে।২৮ ফেব্রুয়ারি(২০২৬) শনিবার কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার,আহত জুলাইযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিকেলে ইফতার মাহফিলের উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সৈয়দ আহনাফের বোন এডভোকেট সায়েদা আক্তার ।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় বক্তব‍্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আরিফুল ইসলাম আদিব,শ্রমিক শক্তির মাজহারুল ইসলাম এবং যুব শক্তির এডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব‍্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস‍্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এমপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‍্য, ধানমন্ডি-১০ আসনের এমপি এবং সড়ক পরিবহণ ও সেতু,রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম রবি প্রমুখ।জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, “২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি প্রতিষ্ঠিত হলেও জুলাই গণ-অভ্যুত্থান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিজয় লাভ করেছি। এতেই সন্তুষ্ট নই। সামনের দিনগুলোতে আমাদের অর্জনকে আমরা বৃদ্ধি করব।”তৃণমূল কে শক্তিশালী করে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহবান জানিয়ে তিনি বলেন, “সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে এবং তৃণমূলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে।”এনসিপি সংস্কার ও বিচারের দাবিতে সরব থাকবে বলেও জানান তিনি।

শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এক বছরে এনসিপি অনেক দূর আসতে সক্ষম হয়েছে। রাজনীতিতে নির্বাচনী সমঝোতা ও জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তো-বা রাষ্ট্রক্ষমতায় আরোহণ করবে। তবে সময় লাগবে, সবকিছু রাতারাতি হয় না।’শুভেচ্ছা বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এনসিপির যে ফলাফল, লাখ লাখ ভোটারের যে সমর্থন, তা প্রমাণ করে তারুণ্যের শক্তি ও এনসিপির প্রতি তাদের আস্থা আছে।তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, সরকারি দলের উচিত হবে না গণভোটের গণরায়কে বাস্তবায়ন না করা। সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষাকে যেন পেছনে ফেলে না দেওয়া হয়। তাহলে জনগণ ভুল বুঝতে পারে।

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা শুভেচ্ছা বক্তব্যে এনসিপির এক বছরের অর্জনের প্রশংসা করে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেন।কোটা সংস্কার ইস‍্যুতে যে জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে শুরু হয়েছিল “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর নেতৃত্বে। এই প্ল্যাটফর্মটির নেতারাই একটি রাজনৈতিক দল গড়তে উদ্যোগী হন। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হয় এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। এরপর এই মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে অংশ নেয় এনসিপি। তাতে ছয়টি আসনে জয়ী হয় তারা।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিলো ‘বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ’।কোটা সংস্কার আন্দোলন , আওয়ামী লীগের পতন ও এনসিপির যাত্রা,গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন নিয়ে একটি ডকুমেন্টারী দেখানো হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন,কলামিস্ট ফরহাদ মাজহার, এবি পার্টির চেয়ারম‍্যান মুজিবুর রহমান মঞ্জু , গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, সাদিয়া ফারজানা দিনা, লুৎফর রহমান, সরোয়ার তুষার, চট্টগ্রামের এনসিপি নেত্রী সাদিয়া ও মাহবুব আলম সহ কেন্দ্রীয় নেতারা।ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সানা উল্লাহ।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৬,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit