মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন নেত্রকোনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ-বিপননে নিষেধাজ্ঞা জারি ডোমারে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, পানিতে ডুবিয়েও রক্ষা হয়নি, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন

নাইজেরিয়ায় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

পুলিশ জানিয়েছে, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৩৫ জন আহত হয়েছেন। বোর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছে, “আত্মঘাতী ভেস্ট এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ও প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

পুলিশ পাঁচজনের মৃত্যুর তথ্য জানালেও ওই মসজিদের পরিচালক মালাম আবুনা ইউসুফ বার্তাসংস্থা এএফপিকে ৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বাবাকুরা কোলো নামে এক সশস্ত্র নেতা বলেছিলেন, বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন।

যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উপস্থিতি রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু নাইজেরিয়ায় যেসব আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, সেগুলোর বেশিরভাগই বোকো হারাম করে থাকে।

সূত্র: আলজাজিরা

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit