শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

দুর্দান্ত প্রত্যাবর্তনে মৌসুম শুরু সিটির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচটি সহজ জয়ই প্রত্যাশা করেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ২৬তম মিনিটে তাদের জালে বল পাঠিয়ে পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দেন মার্কাস তাভেরনিয়ের। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বোর্নমাউথ। এরপর আট মিনিটের ব্যবধানে দুই গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে লিগে মৌসুম শুরু করল এনজো মারেস্কার শিষ্যরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল এবং আক্রমণে একক আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে তারা। আর প্রতিপক্ষের গোলবারে অনটার্গেটে শট নেয় মোট ছয়টি। এতে শেষ পর্যন্ত গোল এসেছে দুটি। অন্যদিকে পুরো ম্যাচে ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পেরেছে বোর্নমাউথের ফুটবলাররা। আর সিটির গোলবার বরাবর অনটার্গেটে তারা শট নিয়েছে চারটি। ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ চালালেও প্রথম গোলটি হজম করেছি স্বাগতিকরাই। ম্যাচের ২৬তম মিনিটে গোল করে বোর্নমাউথকে এগিয়ে নেন মার্কাস তাভেরনিয়ের। বিরতি পর্যন্ত লিড ধরে রাখে তারা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ম্যানচেস্টার সিটি। কিন্তু একের পর এক আক্রমণ চালালেও বারবার প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে ব্যর্থ হয়েছেন সিটির ফুটবলাররা। একসময় মনে হচ্ছিলো হার দিয়েই এবারের মৌসুমটা শুরু করতে যাচ্ছে তারা।

কিন্তু ম্যাচের নাটকীয়তা বাকি ছিল তখনও। ৮৪তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ইংলিশ তারকা ফুটবলার মার্ক গুয়েহি। আর যোগ করা সময়ে জোসকো জিভারদিওল গোল করলে গোল নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের। ম্যাচটি তারা জিতে নেয় ২-১ গোল ব্যবধানে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit