শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি মুসলিম অধ্যুষিত কলোনিতে কয়েক মাস ধরে সুপেয় পানির সংকট চলছে -এমন অভিযোগ তুলে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। তার অভিযোগ, জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় হাজারো মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করে সমীরুল ইসলাম দাবি করেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই জ্যোতি নগর কলোনিতে সুপেয় পানির সরবরাহ বন্ধ রয়েছে। তার অভিযোগ, কলোনির বাসিন্দারা মুসলিম এবং বিজেপির ভোটব্যাংকের অংশ নন বলেই তাঁদের পানির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কাছে পাঠানো চিঠিতে সমীরুল ইসলাম বিষয়টিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে নাগরিকদের নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত রাখাকে নিছক প্রশাসনিক ব্যর্থতা কিংবা সাধারণ নাগরিক সেবার সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।

চিঠিতে তিনি উল্লেখ করেন, নিরাপদ ও পরিচ্ছন্ন পানীয় জল এবং পয়োনিষ্কাশনের সুবিধা মানুষের স্বীকৃত মানবাধিকারের অংশ। দীর্ঘদিন ধরে এই সুবিধা না থাকায় কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, ব্যক্তিগত মর্যাদা ও মানসম্মত জীবনযাপনের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সমীরুল ইসলাম বলেন, কলোনির বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা চাইছেন না। তাঁরা শুধু বেঁচে থাকার জন্য অপরিহার্য পানির অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

পানির সংকট অব্যাহত থাকলে এলাকায় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পর্যাপ্ত নিরাপদ পানি না পাওয়ায় হাজারো মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

চিঠিতে জাতিসংঘের সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে জ্যোতি নগর কলোনিতে নিয়মিত ও পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়ার অনুরোধ করেছেন। দীর্ঘদিন ধরে পানির সরবরাহ ব্যাহত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানেরও দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: দ্যা হিন্দ

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit