শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার। গত ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ২ হাজার ৭৫০টিরও বেশি নিখুঁত হামলা চালানো হয়েছে। এতে ১ হাজার ৪০০ জনের বেশি হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

সোমবার ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

আল-নুজাইলির দাবি, অভিযানে স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে। একইসঙ্গে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলো সুরক্ষিত করে পূর্বনির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

রবিবার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয় ইয়েমেন সরকার। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের সংঘাতে দেশটির বিস্তীর্ণ অঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা পুনর্দখলে সরকারি বাহিনী ও তাদের মিত্রদের সামরিক তৎপরতা নতুন করে জোরদার হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, এবারের অভিযানে শুধু সামনের সারির যোদ্ধাদের অবস্থান নয়, হুথিদের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বিদ্রোহীদের সামরিক সক্ষমতা দুর্বল করার পাশাপাশি সরকারি বাহিনীর অগ্রযাত্রার পথ সুগম হবে বলে আশা করছে সরকার।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে ক্ষমতা এবং ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অব্যাহত রয়েছে। ইরান-সমর্থিত হুথিরা দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করায় সংঘাতের আঞ্চলিক প্রভাবও রয়েছে।

বিশ্লেষকদের মতে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানে সরকারি বাহিনী কতটা ভূখণ্ড পুনর্দখল করতে পারে, তার ওপর সংঘাতের পরবর্তী গতিপথ অনেকাংশে নির্ভর করবে। তবে সামরিক অভিযান জোরদার হওয়ার ফলে বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়তে পারে।

তথ্যসূত্র : আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit