সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

চৌগাছায় পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আব্দুল্লাহ আল আবরার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল আবরার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আব্দুল গণির ছেলে। ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।

নিহতের পিতা আব্দুল গণি জানান, আমি ঢাকায় তিতাস কোম্পানীতে চাকুরী করি। সে সুবাদে ঢাকায় পরিবার নিয়ে বসবাস করি। আমার ছেলে আব্দুল্লাহ আল আবরার ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র। এ বছর সপ্তম শ্রেনীতে বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ীতে বেড়াতে এসেছি। আমার ২ মেয়ে ১ ছেলে সবাই ঢাকায় আমার সাথে থাকে। এদিন সকালে নিয়ামতপুর গ্রামের বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে বের হয় আবরার। পরে বন্ধুদের সাথে গ্রামের দলিল গাজীর পুকুরে গোসল করতে নামে। আমার ছেলে সাঁতার জানেনা। সে পানিতে নামার সাথে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় প্রতিবেশীদের সহযোগীতায় তাকে পুকুর থেকে উদ্ধার করি। স্থানীয়দের সহযোগীতায় তাকে দ্রুত চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারুক আযম তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চৌগাছা পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, নিয়ামতপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে আব্দুল্লাহ আল আবরার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি রেজাউল করিম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit