বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি)।

যা আগামী ১৮ আগষ্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণে সীমান্ত এলাকায় বসবাসরত ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামসহ প্রশিক্ষকগণ।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত বেসামরিক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। আজকের যুবকরা আগামীদিনের ভবিষ্যত। তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরী করতে পারবেন। এতে করে আত্মনির্ভরশীল হতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit