সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর  

রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকার হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের সঙ্গে যোগসাজশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, এর আগেও অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে নানা অভিযোগ ওঠে।

অংসুইছাইন চৌধুরী দীর্ঘদিন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit