জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে প্রায় ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় জুস জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০ ঘটিকার সময় মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক ভারতীয় পণ্য ৭ হাজার পাঁচশত আনমুল জুস আটক করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র আরো জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক গাড়ী চট্টগ্রাম যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক গাড়ী সহ বিভিন্ন ব্রান্ডের ৭ হাজার ৫০০ ভারতীয় জুস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য এবং অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অবৈধ পণ্য পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে জোন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:২২