শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের “ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুর রহমান বুলবুলকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান (ফিজার) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহ্বায়ক বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দিলিপ সরকার।

এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং-এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, জীতেন্দ্রনাথ বর্মন, আলহাজ্ব মোবারক হোসেন। বক্তারা বলেন, কাঠ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিমালার সঙ্গে সমন্বয় করে ব্যবসাকে আরও গতিশীল করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির প্রতি আস্থা রাখায় সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে উপজেলার কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পুরন হলো। আগামীদিনে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব সংগঠন গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit