সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর  

​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর  

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২০ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে অপপ্রচার ও গুজব পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান সমুন্নত রাখতে সবাইকে গুজব থেকে সতর্ক থাকতে হবে।

​রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং রাস্তাঘাট মেরামতে অংশগ্রহণকারীদের ভূয়সী প্রশংসা করে জোন অধিনায়ক বলেন, এবারের দুর্যোগ মোকাবিলায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। আগামী দিনেও যেকোনো প্রাকৃতিক পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ​সভায় মাদক ও চোরাচালান রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর মো. সামিউল হক,  গুইমারা আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, মাটিরাঙ্গা সার্কেল মো.ওয়াজেদ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত,মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো.সাহেদ উদ্দিন,পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,জামায়াতে ইসলামীর আমির আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit