বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তিনতলা টাউনহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতি এবং তাদের আশ্রয় দেওয়া ৭৩টি বিড়ালের মৃত্যু হয়েছে। তবে আগুনে দুই মাস বয়সী এক শিশু ও এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ব্যাংককের থন বুরি জেলার সামরে এলাকার সোই তাকসিন ১১ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর ব্যাংকক পোস্টের

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন দমকলকর্মীরা। আগুন ভবনের নিচতলা থেকে দ্রুত দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। আগুন নিয়ন্ত্রণের পর ভবনের দ্বিতীয় তলা থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ও তার ৫৫ বছর বয়সী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সামরে থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দম্পতি দীর্ঘদিন ধরে পথের অসহায় ও পরিত্যক্ত বিড়াল উদ্ধার করে নিজেদের বাসায় আশ্রয় দিতেন। তাদের বাড়িতে প্রায় ১০০টি বিড়াল ছিল বলে জানা গেছে। প্রাণীদের প্রতি তাদের এই ভালোবাসার কারণে এলাকাজুড়েই তারা পরিচিত ছিলেন।

ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে মোট ৭৩টি বিড়াল মারা গেছে। তবে ১৯টি বিড়ালকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত দুটি বিড়াল একটি পশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ১৭টিকে নিরাপদে প্রাওয়েত জেলার একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit