বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বেঙ্গালুরু থেকে ৩১ ‘বাংলাদেশি’ আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩১ ‘বাংলাদেশি’ নাগরিককে পশ্চিমবঙ্গের মালদহে আনা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত মালদহের একটি হোল্ডিং সেন্টারে তাদের রাখা হয়েছে।

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গেছে, ৯ আগস্ট শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মুক্ত’। হোয়াইটফিল্ড ও ইলেকট্রনিক সিটিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও নথি যাচাই করা হয়। 

২ হাজার ৯৪৪ জনের নথি যাচাই করে ১০৫ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয় বলে দাবি করেছে পুলিশ। তাদের কাছে ভারতে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না বলেও পুলিশের দাবি।

ইলেকট্রনিক সিটি এলাকায় পরিচালিত অভিযানে ১ হাজার ৯০৯ জনের নথি যাচাই করা হয়। সেখানে ৪৩ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের মধ্য থেকে ৩১ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

রোববার কড়া নিরাপত্তার মধ্যে ওই ৩১ জনকে বেঙ্গালুরু থেকে মালদহগামী ট্রেনে তোলা হয়। তাদের সঙ্গে কর্নাটক পুলিশের ২০ সদস্যের একটি দল ছিল। মঙ্গলবার রাতে ট্রেনটি মালদহ টাউন স্টেশনে পৌঁছায়। পরে তাদের মালদহ জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বেঙ্গালুরুতে বিভিন্ন পেশায় যুক্ত হন। তাদের কারও কাছেই ভারতে থাকার বৈধ অনুমতিপত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। 

মালদহে পৌঁছানোর পর তাদের আপাতত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বেঙ্গালুরু পুলিশের এই অভিযান আরও চলবে বলে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit