রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচালক ও এক ব্যবসায়ীর ছেলের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন ট্রাকশ্রমিকেরা । এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতা হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১ টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড়ে ট্রাক আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন ট্রাকশ্রমিকেরা। বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেট্রো-ট-১২-৩৮১২ নম্বরের একটি ট্রাকে ঢাকার সিটি কোম্পানি থেকে গো-খাদ্য ও মুরগির খাদ্য নিয়ে ফুলবাড়ী পৌর বাজারের চেন্টু-মেন্টু স্টোরে আসে। এ সময় গুদামের অবস্থান দেখিয়ে দেওয়া নিয়ে ট্রাকচালক আল আমিনের সঙ্গে ওই ব্যবসায়ীর ছেলের বাকবিত-া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৫জুলাই) দুপুরে ট্রাকশ্রমিকেরা পৌর শহরের ঢাকা মোড়ে সড়ক অবরোধ করেন। এতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির নির্দেশে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। তাঁদের মধ্যস্থতায় বিরোধের সমাধান হলে বিকেল ৪টার দিকে ট্রাকশ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

আলোচনায় ট্রাকশ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি মানিক ম-ল ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ শ্রমিকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রাকশ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি মানিক ম-ল বলেন, দুপক্ষের সাথে কথা বলে মধ্যেস্থ্যতা হলে তিন ঘন্টাপর সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, “ঘটনার রাতেই বিষয়টি মীমাংসার জন্য থানার এক এসআইকে ফোনে জানিয়েছিলাম। কিন্তু তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি।

আপস না হলে থানায় মামলা নিয়ে আইন অনুযায়ী বিচার হতো। কিন্তু মামলা না করে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা বেআইনি।”এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, “বিষয়টি আপস করার প্রতিশ্রুতিতে আলোচনা হয়েছিল। পরে আপস না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুপক্ষের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit