বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

শহীদ হাদির নামে নামকরণ হচ্ছে লঞ্চঘাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

ডেস্ক নিউজ : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ-সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নতুন নামকরণ হচ্ছে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটটির।

নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি’ লঞ্চঘাট। বিআইডব্লিউটিএ অধীনে ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করবেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (অব.) আব্দুল্লাহিল বাকী। তিনি বলেন, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের নির্দেশে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তনের জন্য সংস্কার কাজ শেষ পর্যায়ে।

এদিকে নলছিটির কৃতী সন্তান শহীদ ওসমান হাদির নামে স্থানীয় (সাবেক নলছিটি লঞ্চঘাট) লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অত্যন্ত খুশি। তাদের মতে নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে বলে তারা আশা করেন এলাকাবাসী।

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit