শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নির্বাচন পর্যবেক্ষণে ইইউর ৭ সদস্যের প্রতিনিধিদল আসবে: মোমেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দল আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে রবিবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে- তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এ জন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যে সব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া; এসব খরচ দেওয়া হবে।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও আগামী জাতীয় নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষণক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। গত বৃহস্পতিবারই ইইউর এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit