শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নারীদের ওমরাহর পোশাক নির্ধারণ করে দিল সৌদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তারা তিনটি বিধির কথা বলেছে। এই তিন নিদের্শনা মেনে নারীরা যে কোনো পোশাকই উমরার সময় পরিধান করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানায়, ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে মুসলিম নারীদের পছন্দসই পোশাক পরার অধিকার রয়েছে। নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।  খবর গালফ নিউজ।  

২০২২ সালে নারীদের ক্ষেত্রে হজ বা ওমরাহ করতে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় সঙ্গে থাকার বাধ্যবাধকতা তুলে নেয় সৌদি আরব। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরা পালন করছেন। যদিও এ সিদ্ধান্ত নিয়ে ইসলামী স্কলাররা ভিন্নমত প্রকাশ করেছেন।

প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে। সৌদির কর্তৃপক্ষের ধারণা, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদির কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit