সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান

স্থায়ী সদস্য হিসেবে জি-২০-তে যোগ দিলো আফ্রিকান ইউনিয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর মধ্যদিয়ে বিশ্বের ধনী ও প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক মঞ্চে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠ আরও জোরালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জি-২০ সম্মেলনের ভেন্যু ‘ভারত মণ্ডপম’-এ বিশ্বনেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর সম্মেলনের প্রথম অধিবেশন ‘ওয়ান আর্থ’ শুরু হয়। অধিবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের প্রধান আজালি আসোমানিকে তার আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মোদি। এ সময় মোদি বলেন, ভারতে ৬০টির বেশি শহরে ২০০টির বেশি বৈঠক হয়েছে জি-২০ নিয়ে। ভারতের প্রস্তাব ছিল, আফ্রিকান ইউনিয়নকে যেন জি-২০ এর সদস্যপদ দেয়া হয়। মোদির আহ্বানের পর আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি অধিবেশনে আসন গ্রহণ করেন।

জি-২০ বিশ্বের প্রধান অর্থনীতির ১৯টি দেশ ও আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে গঠিত। এই জোট বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশই জি-২০ জোটভুক্ত দেশগুলোতে বাস করে। এতদিন আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকাই এই জোটের একমাত্র সদস্য ছিল। আর মহাদেশের ৫৫টি দেশের সংগঠন আফ্রিকান ইউনিয়নের পরিচয় ছিল ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংগঠন’ হিসেবে। তবে এবার নতুন পরিচয় পেলো সংগঠনটি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit