বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

অস্ত্রোপচার লাগছে এবাদতের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া এবাদত হোসেন চিকিৎসার জন্য লন্ডন উড়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তার হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সকালে সামাজিক মাধ্যমে হাসপাতালে নিজের একটি ছবি পোস্ট করেন এবাদত। ক্যাপশনে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে, সবার কাছে দোয়া চাইছি, আল্লাহ ভরসা।’

এবাদতের অস্ত্রোপচারের বিষয়টি দুপুরে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

২৯ বছর বয়সী এবাদত চোট পান গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে। আজ থেকে শুরু এশিয়া কাপে অনুমিতভাবেই নেই তিনি। এমনকি আগামী বিশ্বকাপেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে যথেষ্টই।

কারণ এবাদতের চোট হাঁটুর এসিএল-এ। এই চোটের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হলে সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়। অনেক ক্ষেত্রে সময় লাগে আরও বেশি। সেটা হলে এবাদতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একরকম শেষই বলা চলে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন এবাদত। ক্যারিয়ারের শুরু থেকে টেস্ট স্পেশালিস্ট তকমা ছিল তার গায়ে। তবে গত বছরের আগস্টে ওয়ানডে অভিষেকের পর তিন ফরম্যাটেই নিয়মিত হয়ে উঠেছিলেন। সেই সময় থেকে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারিও এবাদতই।

ডানহাতি এই পেসারকে এশিয়া কাপের পর বিশ্বকাপেও না পেলে বাংলাদেশের জন্য সেটি হবে বড় ধাক্কা।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit