শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো চমক নয়, বরং সাকিব আল হাসানই অধিনায়ক হলেন।

এখন থেকে তিন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।  শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নিজের বাসায় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার রাতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এক সপ্তাহ পর নিজেদের অধিনায়ক খুঁজে নিলো বিসিবি। এর আগে গত মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সভাপতি নাজমুল হাসান পাপনকে।অধিনায়কত্বের দৌড়ে ছিলেন তিনজন। সাকিবের সঙ্গে আলোচনায় ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ অবধি বোর্ড বেছে নিয়েছে সাকিবকেই।  এর আগেও দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব।

সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা। ’
২০১১ সালে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ, সাকিবের নেতৃত্বেই সেটি খেলেছিল বাংলাদেশ। ওই বছরই জিম্বাবুয়ে সফরের পর নেতৃত্ব হারান তিনি। এরপর বাকি দুই ফরম্যাটে অধিনায়ক হলেও ওয়ানডেতে দায়িত্ব পাননি সাকিব। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডে তিনি নেতৃত্ব দিয়েছেন।  

সবমিলিয়ে এখনও অবধি বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর মধ্যে ২৩টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৬টি। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।  

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit