মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে প্রতিটি প্রস্তাব বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যেটা ঐকমত্য হয়েছে সেই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐকমত্যের ভিত্তিতে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ… সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন তা আপনারা জানেন, যেটা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার ‍বিলুপ্ত করে দিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী। সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি।

এতে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান ও আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit