শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ফুঁসছে বিএনপির ত্যাগীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

নিউজ ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামীর কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাশেমীকে প্রার্থী ঘোষণা করা হয়। এর পরপরই বিতর্কিত ও ফ্যাসিস্ট নেতাদের নিয়ে জোট বাঁধেন তিনি। এতে ফতুল্লায় ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা ও বিএনপির থানা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে মনির হোসেন কাশেমী গ্রহণযোগ্যতা হারিয়েছেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মনির হোসেন কাশেমী ফ্যাসিস্ট ও বিতর্কিতদের নিয়ে জোট বাঁধায় বিএনপির বড় একটি অংশ তাকে মেনে নিতে পারেনি। এতে বিএনপি থেকে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন থেকে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণাও করেছেন।

বিদ্রোহী ওই প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম। এছাড়াও বিএনপির নামে মনোনয়ন কিনে পরে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

নেতাকর্মীদের অভিযোগ, মনির হোসেন কাশেমী যাদের নিয়ে জোট গঠন করেছেন, তাদের মধ্যে মাওলানা ফেরদাউসুর রহমান জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমানের অনুসারী হিসাবে পরিচিত। জুলাই আন্দোলনেও ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় ফেরদাউসুর রহমানের নামে মামলা রয়েছে।

 

 

কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit