রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুলেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইরানকে ইঙ্গিত করে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের চামড়া পুরু এবং মাংস তিতা— আমরা সহজ শিকার নই।

মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ইরান ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার শিকার হচ্ছে আরব আমিরাত। শনিবার সন্ধ্যায় ইরানি হামলায় আহত পাঁচজন বেসামরিক ব্যক্তিকে দেখতে গিয়ে প্রেসিডেন্ট এই বক্তব্যটি সরাসরি সম্প্রচারিত ভাষণে দেন। আহতদের মধ্যে দুইজন আমিরাতি এবং বাকি তিনজন ভারত, সুদান ও ইরানের নাগরিক। হামলা শুরু হওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ।

আমিরাত প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত আকর্ষণীয়, আমিরাত সুন্দর, আমিরাত একটি আদর্শ। কিন্তু আমি তাদের (শত্রুদের) উদ্দেশ্যে বলছি, আরব আমিরাতের বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হবেন না। আরব আমিরাতের চামড়া অনেক পুরু এবং এর মাংস অনেক তেতো, আমরা মোটেই সহজ শিকার নই। আমরা আমাদের দেশ, আমাদের জনগণ এবং আমাদের বাসিন্দাদের (প্রবাসী) প্রতি দায়িত্ব পালন করব, কারণ তারাও আমাদের পরিবারের অংশ। আমি সবাইকে কথা দিচ্ছি যে, আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসব।

হাসপাতাল পরিদর্শনের সময় প্রেসিডেন্ট জানান, আহত এই পাঁচজনই তার কাঁধের ওপর বড় দায়িত্ব। তিনি সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেন এবং প্রবাসীদের সম্পর্কে বলেন, আপনারা আপনাদের অবস্থান ও ভালোবাসার মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া অন্য একটি বার্তায় তিনি বলেন, এই দেশের প্রতি ভালোবাসা এবং অবদানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি মানুষই একজন আমিরাতি।

পরিশেষে তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, শেখ জায়েদের এই ভূমি ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে।

সূত্র : খালিজ টাইমস

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/সকাল ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit