বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম 

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : চৌগাছার একটি ইটভাটা থেকে যশোর থেকে  অপহৃত সেই  ভেটেনারি  ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গী আলমকে  র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছেন। বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি বাজার এলাকার  একটি ইটভাটার পাশ থেকে তার মোটরসাইকেলে  চোখ- হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।তিনি জানান, গত ২ মার্চ রাতে ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে  অপহরণের শিকার হন ভেটেনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়।
ঘটনার পর থেকে পুলিশ, বিভিন্ন গয়েন্দ সংস্থা ও র‌্যাবের একটি দল অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের  জন্য জোর চেষ্টা  চালায়। বুধবার গভীর রাতে গোপন সূত্রে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন  যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি গ্রামের একটি বাজার এলাকার একটি ইটভাটায় ওই ব্যবসায়ী অবস্থান করছেন। পরে গভীর রাতে তাদের একটি দল খোলসি  ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করেন।  এসময় তারা ভাটার  কাছাকাছি একটি ছাবড়া ঘরের পাশে তার নিজের মোটরসাইকেলের সাথে চোখ-হাত বাধা অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করেন। তবে এ অভিযানে রাবের উপস্থিতি টেরপেয়ে  আগেই অপহরণকারীরা  সটকে পড়ে।  জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে রাতেই র‌্যাব ক্যাম্পে আনার পর তার  পরিবারে খবর দেয়া হয়। তিনি সুস্থ রয়েছেন। তাকে  প্রয়োজনীয় সেবা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান,  ঘটনার নয়দিন পর অনেক চেষ্টা করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়েছে। 
উল্লেখ্য, গত ৪ মার্চ সকালে জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন-শংকরপুর পশু  হাসপাতালের সামনে জাহাঙ্গীর আলমের আর মেডিকেল ও জে আর এগ্রোভেট নামক দোকান রয়েছে।  তিনি এ দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো গত ২ মার্চ রাত নয়টার দিকে ফার্মেসি  বন্ধ করে তিনি নিজের মোটরসাইকেলযোগে ধর্মতলা সুজলপুর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথ রোধ করে একটি  মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। রাত দশটার দিকে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা  প্রথমে তার মা জাহানারা খাতুন এর কাছে ফোন দেয়। এরপর তারা তার স্ত্রীর কাছে ফোন দেয়।  অপহরণকারীরা অপহৃত জাহাঙ্গীরকে জীবিত ফেরত পেতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।  ঘটনার পর বিভিন্ন জায়গায় ফোন ও খবর নিয়ে জাহাঙ্গীরকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা।  এ ঘটনায় অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনা নয় দিন পর অপহৃত ব্যবসায় জাহাঙ্গীর আলমকে  যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজারের পাশের একটি ইটভাটা উদ্ধার করেছে যশোরের র‌্যাব। বিষয়টি  নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স। তিনি  বলেন, আপহরণ কারীদের আটকের জন্য  আমাদের অভিযান অব্যহত রযেছে। 
কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/সকাল ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit