রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

জল্পনার অবসান ঘটিয়ে রাফসান ও জেফারের বিয়ে সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অবশেষে গুঞ্জন সত্যি করে বিয়ের পিড়িতে বসলেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার পরিণয়ে রূপ নিলো।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান নিজেই।

একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।

রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ পাড়ায় আলোচনা অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে বরাবরই কৌতূহল জাগাতো। তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা। বিয়ের এই ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। 

রাফসান সাবাব দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, গান এবং ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের মন জয় করেছেন জেফার রহমান। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করল।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit