বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে পার্ল রয়্যালস। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে জয়ের জন্য পার্লের প্রয়োজন ছিল ২ রান। এক রান হলে ম্যাচ গড়াত সুপার ওভারে।

চাপের মুহূর্তে ফিল্ডারদের সামনে এনে সিঙ্গেল নেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ডারবান। ঝুঁকি নিতে বাধ্য হয়ে শেষ বলে ছক্কা হাঁকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তার সেই ছক্কায় জয় নিশ্চিত করার পাশাপাশি এসএ টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে পার্ল রয়্যালস।

এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এইডেন মার্করামের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ১৮৭ রানের লক্ষ্য টপকে যায় পার্ল রয়্যালস।

পার্লের জয়ে বড় ভূমিকা রাখেন ড্যান লরেন্স ও রুবিন হারম্যান। লরেন্স করেন ৬৩ রান, আর হারম্যান অপরাজিত থাকেন ৬৫ রানে। ১৯তম ওভারে ১৩ রান তোলার পর শেষ ওভারে পার্লের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। তৃতীয় ও চতুর্থ বল ডট যাওয়ায় সমীকরণ জটিল হয়ে পড়ে। শেষ দুই বলে দরকার হয় ৩ রান, এরপর এক রান নিলে আসে সেই নাটকীয় শেষ মুহূর্ত।

শেষ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মাতেন সিকান্দার রাজা। ১৩ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ডারবানের হয়ে দুটি উইকেট শিকার করেন ইথান বশ।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে এনেছে পার্ল রয়্যালস। পার্ল ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রিটোরিয়া ক্যাপিটালস।

অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের অবস্থান বেশ কঠিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তারা রয়েছে পঞ্চম স্থানে।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit