বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী বাস্তবে ফ্লপ ‘পুষ্পা’ স্টাইল, পুলিশের জালে ৩ মাদক কারবারি মালাক্কার মডেলে হরমুজে টোল আদায়ের ছক ওমানের, বিশ্লেষকদের সংশয় রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত কমপক্ষে ২২ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে রেললাইনে এক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু ও আরো ৮০ জনের বেশি আহত হয়েছেন। নির্মাণাধীন উচ্চগতির রেললাইনের একটি ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

আজ বধুবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। 

যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন।

ক্রেনটি ট্রেনের ওপর পড়ার ফলে ট্রেনটি রেলপথ থেকে সরে গিয়ে রেললাইনচ্যূত হয়ে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ‘ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের মৃত্যু এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।’

স্থানীয় পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভিতরে আরও আহত ও নিহত আছে। 

ক্রেনের কারণে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ক্রেন সরানোর কাজ চলছে। শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit