বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বাস্তবে ফ্লপ ‘পুষ্পা’ স্টাইল, পুলিশের জালে ৩ মাদক কারবারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : তেলেগু ব্লকবাস্টার ‘পুষ্পা’ সিনেমায় মূল্যবান লাল চন্দন পাচার করে কোটি কোটি রুপি কামিয়েছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আল্লু আর্জুন। পুলিশের চোখ ফাঁকি দিতে তিনি অভিনব সব কৌশল বেছে নিতেন। পুষ্পা দেখে অনুপ্রাণিত হয়ে তেমন এক অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা করেছিল তেলেঙ্গানার একটি চক্র। সিনেমায় সফল হলেও বাস্তবে পাচারকারীরা পুলিশের হাতে ধরা পড়ে গেছে।

পুষ্পায় লাল চন্দন পাচারের জন্য আল্লু আর্জুন নানা কায়দা অবলম্বন করতেন। তার মধ্যে একটি ছিল দুধের ট্যাংকারের নিচে গোপন কুঠুরি বানিয়ে তাতে লাল চন্দন পাচার করা। তেমনিভাবে পাচারকারীরা একটি কনটেইনারে গোপন কুঠুরি বানিয়ে গাঁজা পাচার করছিল। কিন্তু পুষ্পা সিনেমা তো শুধু পাচারকারীরা দেখেনি, পুলিশও নিশ্চয়ই দেখেছে। তাই গোপন কুঠুরি আর গোপন থাকেনি। 

গোপন সংবাদের ভিত্তিতে তেলেঙ্গানার ঈগল ফোর্স এবং ভদ্রাদ্রি কোঠাগুদেম পুলিশ যৌথভাবে কয়েক ঘণ্টা ধরে একটি কনটেইনার ট্রাক এবং সেটির পাহারায় থাকা একটি মোটরসাইকেলকে অনুসরণ করে। মঙ্গলবার বিকেলে পুলিশ দলটি আইটিসি পেপারস বোর্ড ওয়েস্ট গেটের কাছে যানবাহন দুটিকে আটকে দেয়। গোপন কুঠুরি থেকে পুলিশ ২ কোটি ৬২ লাখ রুপি মূল্যের ৫২৫ কেজি গাঁজা জব্দ করেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই গাঁজা ওড়িশার আল্লুরিকোটা বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তেলেঙ্গানায় প্রবেশের আগে তা অন্ধ্রপ্রদেশের তুলাসিপাকা হয়ে পরিবহন করা হচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী, এই চালানটি খাম্মাম, ওয়ারাঙ্গল, আদিলাবাদ এবং মহারাষ্ট্র হয়ে উত্তরপ্রদেশে যাওয়ার কথা ছিল।

পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ওড়িশার একজন মাদক সরবরাহকারী, অন্ধ্রপ্রদেশের একজন এসকর্ট আরোহী এবং উত্তরপ্রদেশের এক ট্রাকচালক। এই চক্রের আরও কয়েকজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন কনটেইনার ট্রাকের মালিক এবং মাদকের সম্ভাব্য গ্রাহকরাও।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৬,/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit