শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বার্নসের মতে, ক্রিস্টিয়ানো রোনালদোর যখন পরিস্থিতি নিজের অনুকূলে থাকে না,  তখন তিনি দলের মধ্যে মানসিক চাপ ও অস্থিরতা তৈরি করেন। তার এমন মানসিকতার কারণে পর্তুগালের ছন্দপতন হতে পারে বলেও জানান বার্নস।একই বিষয়ে লিওনেল মেসির প্রশংসা করেছেন বার্নস। সাবেক এই ফুটবলারের মতে, মেসির নম্র স্বভাব আর্জেন্টিনার ড্রেসিংরুমকে এক সুতোয় বেঁধে রেখেছে। 

বার্নস বলেন, ‘পর্তুগালের খেলোয়াড়দের দিকে তাকালে দেখা যায়, তারা প্রত্যেকেই অবিশ্বাস্য ফুটবলার। ব্রুনো ফার্নান্দেজ প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি করতে পারেন এবং তিনি বিশ্বাস করেন যে তিনিই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদোও ঠিক একই বিশ্বাস রাখেন। আর এটাই হচ্ছে একটা সমস্যা।’

বার্নসের ভাষায়, ‘শীর্ষ দলগুলোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলের বাইরে রাখা হবে কিনা, সেই সিদ্ধান্ত কোচকে নিতে হবে। তবে এটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে লিওনেল মেসি যত বেশি ভালো করবে, সেটা ক্রিস্টিয়ানোর মনে তত বেশি প্রভাব ফেলবে। তখন সে তার সতীর্থদের কাছ থেকে আরও ভালো খেলা দাবি করবে এবং পরিস্থিতি নিজের অনুকূলে না গেলে ক্ষুব্ধ হবে।’ 

মেসি ও রোনালদোর আচরণগত পার্থক্য তুলে ধরে তিনি সরাসরি বলেন, ‘সে (মেসি) যা করছে তাতে আমি অবাক নই। কারণ তার মানই সেরকম। সে সবকিছু খুব ভালোভাবে সামলাতে পারে। খেলোয়াড়রা তাকে মেনে নিয়েছে এবং সেও খেলোয়াড়দের সঙ্গে মিশে গিয়েছে। মেসিকে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, তার সতীর্থরাও এতে কিছু মনে করে না। তারা তাকে ভালোবাসে। আর সে অত্যন্ত নম্র এবং তাদের সম্মান করে।

সতীর্থরা আসলে মেসির জন্যই খেলছে। কিন্তু পর্তুগালের ক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্ন। আমার মনে হয় না খেলোয়াড়রা রোনালদোর ওপর পুরোপুরি খুশি, কারণ বল না পেলে সে যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা সতীর্থদের ক্ষুব্ধ করে তোলে; যেখানে মেসি কখনই তার সতীর্থদের ওপর ক্ষুব্ধ হন না।’  

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit