সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট। তার দাবি, ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু। 

ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে—নেতানিয়াহুর এমন বক্তব্য ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’। ইসরায়েলি জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতেই তিনি এ ধরনের দাবি করেছেন বলে অভিযোগ আইজেনকোটের। খবর আল-জাজিরার।

গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন গাদি আইজেনকোট। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করার প্রত্যয়ও ব্যক্ত করেন। 

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট বলেন, নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করছেন।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা আইজেনকোটের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও। টুগেদার রাজনৈতিক জোটের এই নেতা একই সম্মেলনে বলেন, ‘গতকাল বলা হয়েছিল, ইরানের কাছে ইতোমধ্যেই পরমাণু বোমা রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করা হচ্ছে।’

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৬,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit