বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

বিক্ষোভকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরুর ঘোষণা ইরানের বিচার বিভাগের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ইরানে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। 

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তেহরানের একটি কারাগার পরিদর্শনকালে মোহসেনি এজেই বলেন, ‘যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরশ্ছেদ করে বা আগুনে নিক্ষেপ করে, তাহলে আমাদের অবশ্যই দ্রুত আমাদের (তাদের বিচারের) দায়িত্ব পালন করতে হবে।’

ইরানি সংবাদ সংস্থাগুলো জানায়, তিনি এ সব মামলার বিচার ‘সর্বসমক্ষে’ অনুষ্ঠিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। 

কারাগারটিতে আটক বিক্ষোভকারীদের মামলার অগ্রগতি পর্যালোচনার জন্য তিনি প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন।

সাম্প্রতিক সময়ে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভকে কর্তৃপক্ষ ‘দাঙ্গা’ হিসেবে আখ্যায়িত করেছে। মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে যে এ সব ঘটনায় কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করতে পারে।

সূত্র : এএফপি।

 

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit