শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

কসবায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৪৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা তিনলাখপীর এলাকায় শুক্রবার বিকেলে বাসচাপায় দাঁড়িয়ে থাকা  ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী জয় চন্দ্র দাস (৫২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছে। হতাহতের সবার বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে। 

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ব্যাটারি চালিত একটি অটোরিকশা কসবার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে একটি দিগন্ত পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে জয় চন্দ্র দাস নামের ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন এবং একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে এর চালক বা সহযোগিকে আটক করা যায়নি।

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit