রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

মোস্তাফিজ ইস্যুতে ভারতকে ধুয়ে দিলেন পাক তারকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানের সঙ্গে অন্যায় আচরণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই অভিমত পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলের। আইপিএলে মোস্তাফিজকে খেলতে না দেওয়ার বিসিসিআইয়ের সিদ্ধান্তের জেরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলেছে।

তারই জেরে নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে নিজেদের সব ম্যাচ সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান এই সংকটপর্বের মধ্যে সাবেক উইকেটকিপার ও ব্যাটার কামরান এক হাত নিয়েছেন বিসিসিআইকে। কামরানের কথায়, ‘মোস্তাফিজের সঙ্গে বিসিসিআই অন্যায় আচরণ করেছে।

আইপিএল থেকে তাকে বাদ দেওয়াটা ভারতীয় বোর্ডের ঠিক হয়নি। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ধরে না রাখলে আপনি সামনে এগোতে পারবেন না।’তারও একই প্রশ্ন, ‘ভারত যদি একজন মোস্তাফিজের নিরাপত্তা দিতে না পারে, তাহলে গোটা বাংলাদেশ দলকে নিরাপদ রাখবে কীভাবে?’ পাকিস্তান দলের সঙ্গেও ভারত একই আচরণ করেছে, বলেন আকমল। এ ব্যাপারে তিনি আইসিসিকে নিরপেক্ষ ভূমিকা পালনে আহ্বান জানান।

 

 

কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit