সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তে ৩ আইনজীবীর প্রতিবাদ

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৯ Time View

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে প্যানেল তৈরীর জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হয়েছে। ১৭ মার্চ দুপুরে সেই বাছাই কার্যক্রমকে প্রতিবাদ জানিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট জালাল আহমেদ সবুজ, এডভোকেট সেলিম আহমদ ও এডভোকেট ড. আমিনুল ইসলাম।

প্রতিবাদ সভা থেকে এডভোকেট জালাল আহমেদ সবুজ, এডভোকেট সেলিম আহমদ ও এডভোকেট ড. আমিনুল ইসলাম জানান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আশু নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হতে চেয়েছিলেন তারা। সেই বিষয়ে গত ১৪ মার্চ আইনজীবী ফোরামের সদস্যদের উপস্থিতিতে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাদের কোন প্রকার অবগত না করে ১৫ মার্চ স্বার্থ হাসিলের জন্য একটি নির্বাচন দেখিয়েছেন কর্তাব্যক্তিরা। সেই সিদ্ধান্ত অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। যা প্রহসনের নির্বাচন বলে তারা মনে করেন। এই নির্বাচনের ক্ষেত্রে কোন প্রক্রিয়া মান্য করা হয়নি। কথিত এই নির্বাচন বা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তারা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক নির্বাচিত এবং আইনজীবী সমিতির নির্বাচনের জন্য সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মৃধা নজরুল কবির বলেন, ১৪ মার্চ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রতিবাদকারীগণ ৭, ৩১ ও ৫১ নং ক্রমিকে স্বাক্ষর করেছেন। ১৫ মার্চের নির্বাচনে ৬৬ জন সদস্যের মধ্যে ৬২ জন ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে ৪ জন প্রতিযোগিতা করেন। তাদের মধ্যে এডভোকেট হেলাল উদ্দিন আকন্দ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিযোগিতা করেন। তার মধ্যে আমি ৩৯ ভোট পেয়েছি, মাহবুবুর রহমান স্বপন ১২ ভোট, ড. আমিনুল ইসলাম ৪ ভোট, জালাল আহমেদ সবুজ ৩ ভোট ও এডভোকেট সেলিম আহমদ ২ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ ও ভোট গননার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, বর্তমান সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সেখানে কোন প্রকার অনিয়ম হয়নি। আজ যারা প্রতিবাদ সভা করেছে তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit