বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : ঈদকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ছুটির প্রথম দিনে কর্মস্থল ছেড়ে গ্রামের পথে মানুষের যাত্রা শুরু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যাত্রীর চাপ। এতে মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে। তবে এখনো বড় ধরনের যানজট না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

সরেজমিন দেখা গেছে, ছুটির সুযোগে আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুরের পর থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। এতে মহাসড়কে যানবাহনের চাপও বাড়তে দেখা যায়।

ঘরমুখো যাত্রী একযোগে রওনা দেওয়ায় রাজধানীর আব্দুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুরা এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে ময়মনসিংহগামী বাসের যাত্রী হাবিবুর রহমান বলেন, মহাসড়কে যানবাহন চলাচলের অবস্থা স্বাভাবিক রয়েছে।

কোথাও কোথাও সামান্য একটু যানজট দেখা গেছে। এ ব্যাপারে টঙ্গী জোনের ট্রাফিক পরিদর্শক জহির মজুমদার বলেন, টঙ্গীর শিল্পকারখানাগুলো তিন ধাপে ছুটি হবে। দুপুর থেকে মহাসড়কে যাত্রীর চাপ বেড়ে চলেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit