সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর পার্লামেন্ট বসল মিয়ানমারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তর শান রাজ্যের কুতকাই শহরে সাবেক বিদ্রোহীগোষ্ঠী এমডিএনএএ এবং টিএনএলএ’র মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। ২০২৩-২০২৫ সালের সামরিক অভিযান চলাকালীন একই দলে থাকা এই বাহিনী এখন একে অপরের বিরুদ্ধে লড়ছে। 

 
এদিকে পাঁচ বছরের বিরতির পর পুনরায় বসেছে নতুন পার্লামেন্ট। সাবেক সেনা ও জান্তা সহযোগীরা গুরুত্বপূর্ণ পদে বসেছেন। নিম্নকক্ষে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কীন ইয়ি, যিনি সাবেক জেনারেল ও পুলিশ প্রধান। সামরিক বাহিনী এখনো সংসদের ২৫ শতাংশ আসন দখল করে রেখেছে, এবং একটি সুপারবডি প্রতিষ্ঠার মাধ্যমে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।

সাম্প্রতিক নির্বাচনে বড় বিরোধী দলগুলো অংশগ্রহণ করতে পারেনি, তাই ভোট প্রক্রিয়াকে অনেকেই নকল বা ভুয়া নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও আসিয়ান নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। এরমধ্যেই সারা দেশে সশস্ত্র সংঘাত এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে, যেখানে বহু এলাকা সামরিক প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit