বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আমরা ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করতে চাই ডাঃ এমপি মোসলেহ উদ্দীন ফরিদ

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আমরা বাংলাদেশের সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে আপনাদের জন্য ঈদের উপহার দেওয়া হয়েছে। এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে চাই। নতুন পোশাক সকলের জন্য বয়ে আনুক আনন্দ। দেশে নতুন সরকার এ সরকারের হাত ধরে দুর্নীতি ও দখলবাজীসহ সকল অনিয়মকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আমাদের সম্পদ সীমিত বুকভরা সাধ থাকলেও সাধ্য কম। তাই সরকারের পক্ষ থেকে আপনাকে যতটুকু দেওয়া হয়েছে তা উপহার স্বরুপ। তিনি বলেন, আমাদের দেশে সরকারি ভাবে যাকাত আদায়ের নিয়ম চালু হলে দেশ অতিদ্রুত অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। ধনী শ্রেনীর মানুষ সঠিক ভাবে তাদের সম্পদের যাকাত আদায় করলে গরীব তার হক ঘরে বসেই পেতেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক সহায়তা বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-২ চৌগাছা-ঝিগরগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ এসব কথা বলেন। এ সময় ৩১৫ জনকে শাড়ি ও ১৯৮ জনকে বিভিন্ন অংকের নগদ টাকা দেয়ো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, চৌগাছা থানার ওসি রেজাউল করিম, উপজেলা প্রকল্পো কর্মকর্তা সামছুন নাহার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার রহিদুল ইসলাম খান ও মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাওলান আব্দুর রহিম প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৬,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit