মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

টঙ্গী কারখানায় কাজ করা অবস্থায় শতাধিক শ্রমিক অসুস্থ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্রাভো অ্যাপারেল কারখানায় এই ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের দাবি, হঠাৎ করে একটা গ্যাসের গন্ধে তারা অসুস্থই পড়েন। তবে চিকিৎসক বলছে, শ্রমিকদের এটি গণমনস্তাত্ত্বিক রোগ। 

জানা যায়, টঙ্গী ব্রাভো অ্যাপারেল কারখানায় সকালে কাজ করা অবস্থায় হঠাৎ করে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য শ্রমিকেরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ও টঙ্গী শহীদ আহসান মাস্টার হাসপাতালে ৪৫ জনকে নিয়ে যান। 

অসুস্থ শ্রমিকরা বলছেন, তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়া অনেক শ্রমিকরা বলছে, কারখানার ভেতর থেকে একটি গ্যাসের গন্ধ ছিল।

চিকিৎসক বলছেন, এটা গণমনস্তাত্ত্বিক রোগ। যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে থেকে অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। 

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit