বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

‘ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরাইল’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তুমুল বিক্ষোভের পেছনে ইসরাইল জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।  মঙ্গলবার (১৩ জানুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশন বক্তব্যে এই মন্তব্য করেন। অর্থনৈতিক অস্থিরতায় জেরে ইরানে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা প্রায় দুই হাজার ছাড়িয়েছে বলে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান।  

হাকান বলেন, ইরানের বিক্ষোভগুলো ‘বিদেশ থেকে দেশটির প্রতিদ্বন্দ্বিদের দ্বারা প্রভাবিত এবং তারাই উসকানি দিচ্ছে।  মোসাদ এটি গোপনও করছে না।  তারা নিজেদের ইন্টারনেট ও টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি।

হাকান ফিদানের মতে, ইরান গত তিন দশক ধরে যে উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতি অনুসরণ করে আসছে, বর্তমান পরিস্থিতির মাধ্যমে দেশটিকে মূলত তারই চড়া মূল্য দিতে হচ্ছে। এই নীতির কারণেই পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। 

ফিদান আরও বলেন, এবারের বিক্ষোভকারীদের একটি বড় অংশই হলো বর্তমান প্রজন্মের সংবেদনশীল তরুণ সমাজ, যারা প্রতিনিয়ত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।  এই তরুণরা রাজপথে নেমে সরকারকে একটি কড়া বার্তা দিচ্ছে এবং ফিদান আশা প্রকাশ করেছেন যে, তেহরানের সরকার জনগণের এই ক্ষোভের ভাষা ও বার্তা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আলোচনার গুরুত্ব তুলে ধরেন ফিদান।  প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে তুরস্ক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে।

 

 

 

কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /সন্ধা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit