শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

লেবু বাগান শ্রমিক হত্যার আসামিকে আটক করেছে পুলিশ

আমিনুর রশীদ চৌধুরী রুমন , শ্রীমঙ্গল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৬৯ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন , শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল‌ে লেবু বাগান শ্রমিক চাম্পা লাল মুন্ডা হত্যার মূল আসামী বিশ্বনাথ তাঁতী (৪৫) কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো,জাহাঙ্গীর হোসেন সরদার স্যারের পরিচালনায় আসামিকে কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশ ফোর্সের সাঁড়াসি অভিযান চালিয়ে আসামি বিশ্বনাথ তাঁতী গ্রেফতার করা হয় এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, কমলগঞ্জ থানা পুলিশের টিম ।

আসামি বিশ্বনাথ তাঁতীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গত ১৩/০৫/২০২৩ ইং। তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম চাম্পালাল মুন্ডাকে বসত ঘরে তার স্ত্রীর পাশে শুয়া অবস্থায় দেখতে পেয়ে নিজেই লাঠি দিয়ে চাম্পালাল মুন্ডার কপালে ও পিঠে একাধিক আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চাম্পালাল মুন্ডা গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় লেবু বাগানের ভিতরের মাটির রাস্তায় পড়ে থাকে। ঘটনার পর বিশ্বনাথ তাঁতী তার বাক-প্রতিবন্ধী স্ত্রী কে ঘরে রেখে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত বিশ্বনাথ তাঁতীর নিকট থেকে ভিকটিম চাম্পালাল মুন্ডার ব্যবহৃত আইটেল মোবাইল জব্দ করা হয়। আসামি চাম্পালাল মুন্ডা হত্যা কান্ডের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। উক্ত ঘটনার সত্যতার সূত্রে আসামি কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৩,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit