সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥

নিউ ইয়র্কে এবার ‘বাংলাদেশ স্ট্রিট’, প্রবাসীদের উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পূরণ হলো নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন। বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি ব্যস্ততম রাস্তার নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট।’ বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিট এখন থেকে নতুন নামেই পরিচিত হবে। রবিবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন করেন জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নবনির্বাচিত সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। এ সময় ইউএস কংগ্রেস ওম্যান গ্রেস ম্যাংসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তবে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস জানিয়েছে, যথাযথ আমন্ত্রণ না পাওয়ায় নিউ ইয়র্কের বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। তবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ সময় তাদের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। তারা বলছেন, এভাবেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবদান স্বীকৃতি পাচ্ছে।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতারা প্রায় এক বছর ধরে রাস্তাটির নামকরণ নিয়ে কাজ করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি কাউন্সিলম্যানদের সাধারণ সভায় ‘বাংলাদেশ স্ট্রিট’ নামকরণের সিদ্ধান্ত নিলে পরে ৪৭-০ ভোটে তা পাস হয়। বিলটির সিদ্ধান্ত নম্বর হল আইএনটি ৮৯৭। প্রসঙ্গত, এর আগে নিউইয়র্কের দুটি এলাকায় লিটল বাংলাদেশ এভিনিউ নামকরণ করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit