শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দেশের ফুটবলে বিদেশি রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক বছর পর প্রিমিয়ার ফুটবল লিগে এসেছেন বিদেশি রেফারি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে মুল রেফারির দায়িত্ব পালন করছেন ভুটানের রেফারি পেমা সেওয়াং। তার সহকারী হিসেবে আছেন তারই স্বদেশী পুরপা ওয়াংচুক ও পাসাং পাসাং। চতুর্থ রেফারিও এসেছে ভুটান থেকে। তার নাম ভিরেন্দ রায়। ম্যাচের রেফারি এ্যাসেসোর হিসেবে আছেন ফিফা রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ রোদজালি বিন ইয়াকুব। তিনি এসেছেন মালয়েশিয়া থেকে। 

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এলিট রেফারি রিক্রুটমেন্ট প্রগ্রাম-২০২৩ এর অংশ হিসেবে ভুটানের রেফারি পেমা সেওয়াংয়ের তৃতীয় ম্যাচ অ্যাসেসমেন্টে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচ পরিচালনা করছেন তিনি। ভুটানে শীর্ষ লিগ বন্ধ থাকায় তার সঙ্গে এসেছে সহকারী রেফারিও। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে মাঠের চারপাশে ঘুরে আউট ফিল্ড পর্যবেক্ষণ করছিলেন তারা। দ্বিতীয়বার বাংলাদেশে এসেছেন আজকের ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করা পুরপা ওয়াংচুক। এর আগে ভুটান ছাড়াও ভারতের আই লিগ ও নেপালের লিগে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

এই ম্যাচ ঘিরে বেশ রোমাঞ্চিত পুরপা ওয়াংচুক। কুমিল্লায় ম্যাচ শুরুর আগে কালের কণ্ঠকে তিনি বলেন, এর আগেও একবার বাংলাদেশে এসেছিলাম। কিন্তু সেবার ম্যাচ পরিচালনা করেনি। এবারই প্রথম ম্যাচ পরিচালনা করতে বাংলাদেশে এসেছি। এখানে এসে ভালো লাগছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit