রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

হাথুরুসিংহেকে কড়া হেড মাস্টার বলতে নারাজ সুজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহে প্রথম দফায় কোচ থাকাকালীন সময়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তিনি খুবই কড়া হেড মাস্টার। 

এব্যাপারে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা মিডিয়াতে যেটা শুনি যে, হাথুরুসিংহে কড়া হেড মাস্টার। আসলে আমার মনে হয় না সে কড়া হেড মাস্টার। আমি আসলে চাই যে, আপনি আমার পেছনে কথা না বলে সামনে বলেন। এটা ভালো মানুষের লক্ষণ। আমার মনে হয় হাথুরুসিংহে ভালো মানুষ। সে যা বলে সামনে বলে।

সুজন আরও বলেন, আপনি যদি একটা প্লেয়ারকে তার সামনেই বলেন, তোমার কাছে আমি এটা চাই। এমনটি বলাতো খারাপ কিছু না। এতে আপনি যদি তাকে কড়া হেডমাস্টার বলেন, তাহলে কড়া হেড মাস্টার। কিন্তু আমি মনে করি, আমি বাংলাদেশের অনেক কোচের সাথে কাজ করেছি, যারা সামনে এক রকম আর পিছনে আরেক রকম কথা বলেছেন। হাথুরুসিংহের গুন হলো সে যা বলে সামনে বলে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, হাথুরুসিংহের আরেকটা বড় গুন হলো সে সবাইকে সমান চোখে দেখে। সাকিব, তামিম অবশ্যই অনেক বড় স্টার। তাদের প্রতি তার রিসপেক্ট আছে। তাই বলে যে, জুনিয়রদের সে কেয়ার করবে না, তা নয়। সে সবাইকে একই চোখে দেখে। আমরা মনে হয় হাথুসিংহের অধীনে আমরা ভালো কিছু করব। 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit