বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

রোনালদোর অপূর্ণতা ঘোচাতে সর্বোচ্চ চেষ্টা করবে পর্তুগাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও একটি ট্রফি এখনও অধরাই রয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর, আর সেটি হলো ফিফা বিশ্বকাপ। তাই আসন্ন আসরটিকেই এই মহাতারকার জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেকে। সতীর্থ দিয়োগো দালোতের মতে, রোনালদোর ক্যারিয়ারের এই অপূর্ণতা ঘোচাতে সর্বোচ্চ চেষ্টা করবে পুরো দল।

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। বয়সকে যেন উপেক্ষা করেই তিনি এখনো গোল করে যাচ্ছেন নিয়মিত। পাঁচবারের বর্ষসেরা এই তারকার উপস্থিতি পর্তুগালকে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবে তুলে ধরেছে।

এক সাক্ষাৎকারে দালোত বলেন, পুরো ফুটবল বিশ্বই চায় রোনালদো বিশ্বকাপ জিতুক। পর্তুগালের জন্য যেমন, তেমনি বিশ্ব ফুটবলের জন্যও তার অবদান অসাধারণ। বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করা তার জন্য এক অনন্য অর্জন হবে। তবে তিনি এটাও মনে করেন, সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হতে রোনালদোর বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই, তবুও এই ট্রফি তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে।

দেশের জার্সিতে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার অভিজ্ঞতা ও নেতৃত্বেই বড় স্বপ্ন দেখছে পর্তুগাল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে দলটি। মায়ামিতে মূল ক্যাম্পে যোগ দেওয়ার আগে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ‘কে’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। সব মিলিয়ে, রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে বাড়তি আবেগ আর প্রত্যাশা কাজ করছে। এখন দেখার বিষয়- স্বপ্নের ট্রফি জিতে কি না তিনি তার অনন্য ক্যারিয়ারের শেষ অধ্যায়টি পূর্ণতা দিতে পারেন।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit