বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বার্সেলোনায় খেলার স্বপ্নে ছেলেবেলায় স্প্যানিশ শিখেছিলেন গর্ডন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : আনুষ্ঠানিক ঘোষণার পরও দলবদলের পুরো প্রক্রিয়া শেষ হতে দেরি হচ্ছিল। কাগজপত্রের জটিলতায় সংবাদ সম্মেলনও আট ঘণ্টা পিছিয়ে যায়। তবে সেই অপেক্ষার মধ্যেই অ্যান্থনি গর্ডন চমকে দেন সবাইকে, সংবাদ সম্মেলনে কিছু প্রশ্নের উত্তর দেন স্প্যানিশ ভাষায়।

পরে নিজের এই প্রস্তুতির ব্যাখ্যায় গর্ডন বলেন, ছোটবেলা থেকেই তার ভেতরে বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন থেকেই তিনি স্প্যানিশ শিখতে শুরু করেন। তিনি বলেন, ‘বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু ছোটবেলায় আমি ভাবতাম একদিন বার্সেলোনার হয়ে খেলব, তাই স্প্যানিশ শিখতাম।’

অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। নিউক্যাসল ইউনাইটেড থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই ইংলিশ উইঙ্গার। শুক্রবারই তার দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা দেয় কাতালান ক্লাবটি।

ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী এই ফুটবলারের ট্রান্সফার ফি প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি ইউরো, যা বিভিন্ন শর্ত পূরণ হলে আরও বাড়তে পারে।

লিভারপুলে জন্ম নেওয়া গর্ডন ছয় বছর বয়সে যোগ দেন লিভারপুল একাডেমিতে। পরে পাঁচ বছর কাটান সেখানে। ২০১২ সালে তিনি এভারটনে যোগ দেন এবং ২০১৭ সালে সেই ক্লাবের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক ঘটে। ২০২৩ সালে সাড়ে চার কোটি পাউন্ডে তিনি যোগ দেন নিউক্যাসল ইউনাইটেডে।

নিউক্যাসলে নিজের সেরা মৌসুম কাটান গর্ডন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেন তিনি, এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই আসে ১০ গোল। এই প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষেও তিনি দারুণ পারফর্ম করেছিলেন।

তার পারফরম্যান্সের প্রশংসা করে বার্সেলোনা জানায়, গত মৌসুমে নিউক্যাসলের হয়ে সবচেয়ে বেশি গোল ও ড্রিবল করা খেলোয়াড় ছিলেন গর্ডন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষেও তিনি তিন ম্যাচে নজর কাড়েন।

দলবদলের আগেই নিউক্যাসল কোচ এডি হাও ইঙ্গিত দিয়েছিলেন, গর্ডনকে ধরে রাখা কঠিন হবে। শুরুতে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত বার্সেলোনাই তাকে দলে নেয়।

গর্ডন জানান, নিউক্যাসলে থাকা এক স্প্যানিশ ফিজিওর সঙ্গে নিয়মিত কথা বলেই তিনি ভাষা শেখা শুরু করেন এবং তখন থেকেই বিশ্বাস ছিল একদিন বার্সায় খেলবেন।

বার্সেলোনাকে তিনি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব হিসেবে অভিহিত করে বলেন, এই জার্সির সঙ্গে দায়িত্বও অনেক। তবে তিনি সেই চাপ নিতে প্রস্তুত এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit