মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শেষ দিনে হাতে পর্যাপ্ত সময় থাকলেও প্রতিপক্ষের সব উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। স্পিনাররা প্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রতিপক্ষের কৃতিত্ব স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘হ্যাঁ, এটা হতাশাজনক।

তবে আমার মনে হয়, তারা দারুণ ক্রিকেট খেলেছে। আমরা কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। গত কয়েক বছরে বাংলাদেশের পেসাররা ধারাবাহিকভাবে ভালো করলেও এই ম্যাচে স্পিনারদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল শান্তর। আবহাওয়া ও কন্ডিশন বিবেচনায় স্পিনাররা কার্যকর হবেন বলে আশা করেছিলেন তিনি, ‘গত কয়েক বছরে আমাদের পেসাররা দারুণ কাজ করেছে।

এই ম্যাচে আবহাওয়া ও কন্ডিশন বিবেচনায় আমি সত্যিই আশা করেছিলাম, স্পিনাররা ভালো করবে। তারা চেষ্টা করেছে। প্রতিপক্ষও দারুণ ক্রিকেট খেলেছে। তবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি আমাদের জন্য শেখার বিষয়। দল হিসেবে এটি আমাদের নতুন অভিজ্ঞতা। পাঁচ দিন ধরে ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতির ক্ষেত্রেও এই টেস্টকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই ম্যাচ আমাদের সামনের সিরিজের প্রস্তুতিতে সাহায্য করবে। আশা করি, বিশেষ করে ব্যাটাররা রান পাবে। লিটন আবার ফর্মে ফিরেছে, মুশফিক ভাইও রান পেয়েছেন। আমার মনে হয়, এসব আমাদের দলকে সাহায্য করবে। ছেলেরাও সেই সিরিজ খেলার জন্য ভালোভাবে প্রস্তুত।’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দেড়শ রানের ইনিংস খেলার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন দাস। তার পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত বলেন, ‘এই ম্যাচে লিটন যেভাবে খেলেছে, তা সত্যিই অসাধারণ। গত কয়েক বছর ধরেই উইকেটের পেছনে সে অসাধারণ পারফর্ম করছে। এই কন্ডিশনে সেঞ্চুরি করার পর আবার উইকেটকিপিংয়ে ফিরে ১৪০ ওভার কিপিং করেছে। এতে তার অনেক দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। আমি আশা করি, সে এভাবেই ব্যাটিং ও উইকেটকিপিং চালিয়ে যাবে।’

পেসার হাসান মাহমুদের পারফরম্যান্সেও মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক, ‘আমি যখনই হাসানের হাতে বল তুলে দিই, সে যেকোনো কন্ডিশনে দলের জন্য দারুণ কাজ করে। অস্ট্রেলিয়ায়, এমনকি এই কন্ডিশনেও সে অসাধারণ। আমাদের পেস ইউনিটও অসাধারণ। তারা সত্যিই কঠোর পরিশ্রম করে। আশা করি, গত কয়েক বছরে যেভাবে পারফর্ম করেছে, সামনেও সেভাবেই করে যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit